ঢাকাWednesday , 20 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে সমন্বয় সভা

Link Copied!

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় সরকার বিভাগ জেলা প্রশাসকের সভা কক্ষে এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। স্থানীয় সরকারের উপ পরিচালক মো. শিহাব রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, এনজিও ফোরামে আঞ্চলিক কর্মকর্তা শামীম আল মামুন, ব্লাস্টের সমন্বয়ক আমেনা রহমান, সাংবাদিক রতন সিদ্দিকী প্রমূখ। সমন্বয় সভায় প্রকল্পের কার্যাবলী, গ্রাম আদালতের মাধ্যমে মামলা দায়ের ও নিষ্পত্তির তথ্য, গ্রাম আদালতের মামলা নিষ্পত্তির পরিসংখ্যান, উপজেলা ভিত্তিক মামলার লক্ষ্যমাত্রা অর্জনের হার, গ্রাম আদালতের সুবিধা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য ফৌজদারী মামলাসমূহ, গ্রাম আদালতে বিচারযোগ্য দেওয়ানী মামলাসমূহ সম্পর্কে আলোচনা হয়।