ঢাকাWednesday , 20 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুগান্তরের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টেকনাফে মানব বন্ধন

Link Copied!

যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কক্সবাজার টেকনাফে সাংবাদিক  ও নাগরিক সমাজের পক্ষ থেকে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে টেকনাফ পৌর শহরের ঝর্না চত্বর সংলগ্ন মসজিদের সামনে উক্ত মানব বন্ধন অনুষ্ঠিত হয়। যুগান্তরের টেকনাফ প্রতিনিধি নাছির উদ্দীন রাজের পরিচালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে উপস্থিত ছিলেন টেকনাফ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর হোসাইন, আমার সংবাদ প্রতিনিধি নুর হাকিম আনোয়ার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি আরাফাত সানি, আনন্দ টিভি ও ভোরের কাগজের প্রতিনিধি  শহিদ উল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ, জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও  বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শহিদুল্লাহ, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি সাইফুল ইসলাম, নাফ রেডিওর প্রতিনিধি আব্দুল আজিজ, মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি ছৈয়দ আলম, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি ফারুকুর রহমান, দৈনিক  আমার বার্তার প্রতিনিধি মোহাম্মদ তোফাইল। এ সময় উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, সীমান্ত উপজেলা টেকনাফে হঠাৎ করে চিহ্নিত মাদক, মানব পাচার ও অস্ত্র অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। এদিকে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করিলে  অপরাধীরা সঙ্ঘবদ্ধ হয়ে সাংবাদিকদের হামলা চালাচ্ছে। মানববন্ধনে বক্তারা ওই সব হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা না হলে আরও বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন।