ঢাকাWednesday , 20 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে এডাব এর সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

বাংলাদেশে কর্মরত বেসরকারি সংস্থা সমূহের শীর্ষ সমন্বয়কারি সংগঠন এডাব (অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ)রংপুর জেলা শাখার আয়োজনে বার্ষিক সাধারণ সভা রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে রংপুর জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সদস্য সচিব আহসান হাবীব রবু বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন। সভায় দাতা সংস্থা আন্তর্জাতিক এনজিও ও স্থানীয় এনজিওদের সমন্বয় ছাড়া জাতীয় ভাবে উন্নয়ন করা সম্ভব নয় বলে বক্তাগন উল্লেখ করেন। সভায় নতুন সদস্য অন্তর্ভূক্তি ও কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন এডাব সহ সভাপতি সারথী রানী সাহা, সদস্য চাঁদ মিয়া, আব্দুল গফুর, নাসির উদ্দিন রাসেল, মাহবুবর রহমান, লিপি বানু, সমৃদ্ধিসহ অন্যান্য সংস্থার নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন সদস্য সচিব আহসান হাবীব রবু। সাধারণ সভায় সার্বিক সহযোগিতা করেন এডাব রংপুর বিভাগ সমন্বয়কারী এস এম আনিসুর রহমান। সাধারণ সভায় অংশগ্রহণকারি এডাব রংপুর জেলা কমিটির একাংশ।