ঢাকাWednesday , 20 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে জমি নিয়ে বিরোধ ৬ জন আহত

Link Copied!

গাংনী উপজেলার বামুন্দী বাজারে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারী ও বৃদ্ধসহ ৬ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে বামুন্দী বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন মৃত দেলবার মন্ডলের ছেলে আজিজুল হক , দুলাল হোসেন, জালাল উদ্দিনের স্ত্রী রেক্সোনা খাতুন, জলিমুদ্দিনের ছেলে মজিবুল হক, আকিজুল ইসলামের ছেলে জালাল উদ্দিন ও নাইম। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আজিজুল হকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুস্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সিমা বিশ্বাস। আহত নাইম জানান, ৩০ শতক জমির মধ্যে আজিরন নেছাকে তিন শতক জমির পরিবর্তে ৮ শতক জমি দেওয়া হয়েছে। তারপরেও রাজমুল ও তার লোকজন পুরো জমি জোর করে দখল নিতে আমাদের উপর হামলা করে। রাজমুলের নেতৃত্বে সাব্বির, আবির, সেন্টু হাসিবসহ ১০/১৫ জন লোক হাসুয়া,লাঠি, ডেগার ও রামদা দিয়ে আমাদের ওপর আতর্কিত হামলা করে। এতে আমাদের ৬ জন রক্তাক্ত জখম হয়েছে। এদিকে প্রতিপক্ষ রাজমুল জানান, আজিজুল ইসলাম আমার মামা। তারা আমার মা’র অংশের জমি দখল দেয় না। মা’র অংশের জমি উদ্ধার করতে গেলে তারা আমাদের উপর হামলা করে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, জমিজমা নিয়ে মারামারির ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকা শান্ত আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।