ঢাকাTuesday , 19 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে বিশ্ব শিশু দিবসের ব্যতিক্রমী আয়োজন

Link Copied!

বিশ্ব শিশু দিবস উপলক্ষে কক্সবাজার জেলার উখিয়ায় মঙ্গলবার এক ব্যতিক্রম ধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রোহিঙ্গা ১-ই ক্যাম্পে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল শেড সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট। মুল প্রতিপাদ্য বিষয় ছিল “লিসেন টু দা ফিউচার”। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ সোশাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (এস বি সি) এর টিম লিড হাওয়া হাসান। এতে বিভিন্ন ক্যাম্প থেকে আসা কিশোর কিশোরীরা কবিতা, গান ও লেটারের মাধ্যমে তাদের ক্যাম্পের সমসাময়িক সমস্যা গুলোর কথা তুলে ধরে। কিভাবে তারা তাদের জীবন সুন্দর করে গড়ে তুলতে পারে, কিভাবে তাদের জীবনের মৌলিক চাহিদা গুলো পূরণ করতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গান, কবিতা ও লেটারের মাধ্যমে কিশোর কিশোরীরা শিশু অধিকার, বাল্যবিবাহ, শিক্ষা ইত্যাদি বিষয়ে তাদের জীবনের কথা ও ইচ্ছা গুলো তুলে ধরেছে। নিরাপদ খাদ্য, পানি, জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়েও কিশোর কিশোরীরা তাদের অভিমত ব্যক্ত করেছে। অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিসেফের বিভিন্ন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সঞ্চালক ছিলেন ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর প্রতিনিধি।