কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়ন মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক খামারপাড়া নিবাসী এহছান উল্লার অপকর্মে অতীষ্ঠ এলাকাবাসী। ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি আওয়ামী লীগের ব্যানারে সাধারণ লোকজনকে হয়রানি করতেন বলে ভুক্তভোগীরা জানান। আওয়ামী লীগ সরকার পতনের পরেও বাণিজ্য ছাড়েনি আওয়ামী লীগ নেতা এহছান। ভূমি অফিস, থানা ও আদালতে বীরদর্পে বিচরণ চলছে তার। জায়গা জমির দালালী পুরোদমেই চালাচ্ছেন। জমির হেরফের দেখলে দু পক্ষের কাছ হতে ফায়দা হাসিল করেন। আর এ সংক্রান্ত কোন মামলা হলেই পুলিশের সাথে সখ্যতা গড়ে তুলে দালালী করেন। এতে করে অনেক সেবাপ্রত্যাশীরা পড়েছেন বেকায়দায়। সম্প্রতি রহিম উদ্দিন নামক এক ব্যক্তির পরিবার তার খপ্পরে পড়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। পতিত সরকারের দোসর এহছানকে অবিলম্বে গ্রেফতার এবং তার সাথে জড়িত পুলিশ ও ভূমি অফিসের সংশ্লিষ্টদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।

