ঢাকাMonday , 18 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে নাশকতা চেষ্টার মামলায় ১৭ জামায়াত শিবির নেতাকর্মীকে খালাস

রংপুর ব্যুরো
November 18, 2024 9:28 pm
Link Copied!

রংপুরে নাশকতা চেষ্টার মামলায় ১৭ জামায়াত শিবিরের নেতাকর্মীকে খালাস দিয়েছে আদালত। গতকাল সোমবার (১৮ নভেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক কৃষ্ণ কান্ত রায় এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামীরা উপস্থিত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি জয়নাল আবেদীন। তিনি জানান, গত ২০১৫ সালের ২৬ মে নগরীর কিষান হিমাগারের পূর্ব দিকে আশিক ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। অভিযানে সরকার পতনে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে পীরগাছার সোলায়মান হোসেনের ছেলে মওদুদ হোসেন, ফজলুল হকের ছেলে মোতালেব হোসেন, মিঠাপুকুরের আজিজার রহমানের ছেলে মিকাইল আনোয়ার, গঙ্গাচড়ার মজিবর রহমানের ছেলে শরিফুল ইসলামসহ ১৭ জন জামায়াত শিবিরের কর্মীকে গ্রেফতার করে পুলিশ। মামলায় তদন্তকারী কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়। এতে ৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয় পক্ষের আইনজীবির যুক্তিতর্ক শেষে আদালত ১৭ জন আসামীকে খালাস প্রদান করেন। বাদী পক্ষের আইনজীবি জয়নাল আবেদীন বলেন, উদ্দেশ্য প্রণোদিত এ মামলায় জামায়াত শিবিরের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। তা আজ প্রমাণিত হওয়ায় আসামীদের মামলা থেকে খালাস প্রদান করা হয়েছে। এতে করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।