ঢাকাMonday , 18 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে বিএনপি নেতা জালাল উদ্দিনের ইন্তেকাল

রংপুর ব্যুরো
November 18, 2024 9:27 pm
Link Copied!

রংপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক, রংপুর মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ২৮ নং ওয়ার্ড বিএনপির দীর্ঘদিনের সভাপতি, সাবেক সিবিএ সভাপতি এবং পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত ক্যাশিয়ার জালাল উদ্দীন আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। গতকাল সোমবার দুপুর ১২টায় তিনি রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ আত্বীয়-স্বজন ও অসংখ্য দলীয় নেতাকর্মী শুভাকাংঙ্খী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ আসর নগরীর আশরতপুর এসআর হোসেন প্রাইমারি স্কুল মাঠে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নের শালমারা এলাকায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে তার বাবার কবরের পাশে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রংপুর মহানগর ও জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোকাহত পরিাবরের প্রতি সমবেদনা জানিয়েছেন।