ঢাকাMonday , 18 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর সার কীটনাশকের দোকানে অভিযানে ৬৫ হাজার টাকা জরিমানা

Link Copied!

মেহেরপুর সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে সার বিক্রী করার অভিযোগে ২ টি সার ডিলার প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে মেহেরপুর কোট সড়ক এবং থানা সড়কে এই অভিযান চালানো হয়। জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে মেহেরপুর শহরের থানা সড়কে মেসার্স হোসেন ট্রেডার্স নামক সার কীটনাশক বিক্রয় প্রতিষ্ঠানে তদারকিতে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রীর প্রমাণপাওয়া যায়। সরকার নির্ধারিত ১৩৫০ টাকা দামের টিএসপি সার ১৬১০ টাকায় বিক্রি করছিলেন।এ ছাড়া সার কেনাবেচার পাকা রশিদ না রাখা ও ক্রেতাকে রশিদ প্রদান না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক কাশেম আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কাশেম আলীর দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলা গেটের সামনে মেসার্স শাহাবুদ্দিন খান এন্ড ব্রাদার্স নামক বিএডিসি সারের ডিলার প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানে তদারকিকালে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া যায়। সার বিক্রির স্টক রেজিস্ট্রার ও ভাউচার যাচাই করে ১৬ তারিখের ৫৭ বস্তা টিএসপি সারের গড়মিল পাওয়া যায়। ৫৭ বস্তা সার বেশি দামে বিক্রি করা হলেও তার কোন ভাউচার প্রদান করা হয়নি। কোথায় এবং কার কাছে সার বিক্রি করেছেন তার কোন প্রমাণ রাখেননি। তবে পূর্বে ১৫৮০ টাকা পর্যন্ত টিএসপি সার বিক্রির কথা তিনি স্বীকার করেন। অতিরিক্ত দামে সার বিক্রয় করে ভাউচার প্রদান না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শাহাবুদ্দিনকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ও ৪৫ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও মেহেরপুর সদও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম। এ সময় শহরের বিভিন্ন দোকানে সরকারি আইন মেনে ব্যবসা করার জন্য লিফলেট ও পোষ্টারসহ সচেতন করা হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।