পিরোজপুরের ইন্দুরকানিতে শুকুর আলী হত্যার বিচারের দাবিতে রোববার বিকাল ৫ টায় ঘোষেরহাট বাজারে মানববন্ধন আয়োজন করেন জিয়ানগর দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদের ব্যানারে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের জিয়ানগর উপজেলার সভাপতি ডাঃ মোঃ আব্দুল হাই এবং বাংলাদেশ জামায়াত ইসলামের জিয়ানগর উপজেলার সদর ইউনিয়নের সাবেক আমির হাফেজ মোহাম্মদ আলতাফ হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামের ইন্দুরকানি উপজেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা কবির হোসেন, সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ বাসার খান (দর্জি) এবং শুকুর আলীর পিতা ও আহত ব্যক্তিসহ জিয়ানগর উপজেলার বিভিন্ন পেশার মানুষ সহমত প্রকাশ করেন। বক্তারা বলেন, ২০১৩ সালে ১২ ডিসেম্বর রাতে শেখ হাসিনার পাতানো ট্রাইব্যুনালে বাংলাদেশ জামাত ইসলামের সহকারি সেক্রেটারি জেনারেল নির্দোষ নেতা আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করেন জিয়ানগর উপজেলার বিভিন্ন পেশার মানুষ। এই বিক্ষোভ মিছিলের উপর নির্বিচারে গুলি করলে শহীদ হন শুকুর আলী এবং আরো ৭ জনকে গুলি করে আহত করে খুনিরা। তখন আমরা বাদী হয়ে একটা মামলা দায়ের করি। কিন্তু আওয়ামী সরকারের পুলিশ ওই মামলার একজন আসামিকেও গ্রেফতার করেনি এবং মামলার কোন কার্যক্রম পরিচালনা করেননি। তাই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা মামলাটি পূর্ণ উজ্জীবিত করার চেষ্টা করি, যাতে করে খুনিরা পার না পেয়ে যায়। আমরা এই সরকারের কাছে আবেদন করছি যাতে খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দণ্ড দিয়ে তা কার্যকর করা হয়।

