গাংনীতে যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর যুবদল নেতা। গত (১৭ নভেম্বর) গাংনী উপজেলা শহরে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গাংনী পৌর যুবদল কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, পৌর যুবদলের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর এনামুল হক, গাংনী উপজেলা জাসাসের সভাপতি সেলিম উদ্দীন, পৌর জাসাসের সভাপতি সোহরাব হোসেন, ষোলটাকা ইউনিয়ন বিএনপির নেতা আহসান হাবীব, ধানখোলা ইউনিয়ন বিএনপির নেতা মুনসাদ আলী, সাহারবাটি ইউনিয়ন বিএনপির নেতা হাসানুজ্জামান, গাংনী পৌর যুবদল নেতা টুকুল হোসেন, মানিক হোসেন প্রমুখ। এ সময় হামলাকারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়। তারা জানান, গতকাল দুপুরে এসবি পরিবহনের দুরপাল্লার গাড়ি লোকাল বাসের যাত্রী তোলাকে কেন্দ্র করে সৃষ্ট বাকবিতন্ডারর জের ধরে যুবদল নেতা আজমাইন হোসেন, মানিক হোসেন ও রানা সেটা মেটাতে যান। এসময় স্থানীয় আওয়ামী লীগ কর্মী রতন আলী, রাজু আহমেদ ও জিয়াসহ কয়েকজন তাদের উপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেন। পরে তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এই ঘটনার জের ধরে এসবি পরিবহনের গাংনী টিকিট কাউন্টার ও যাত্রী সংলগ্ন স্টাটার অফিসের চেয়ার টেবিল ফেলে দেয় উত্তেজিতরা। এদিকে বাস স্ট্যান্ডের স্টাটার ও এসবি পরিবহনের চেয়ার টেবিল ফেলে দেওয়ার ঘটনায় বাদি হয়ে থানায় এজাহার দিয়েছে এসবি পরিবহনের টিকিট কাউন্টারের পরিচালক জিয়া। অপরদিকে আহত আজমাইন হোসেনের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে। এব্যাপারে গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। পরে বিস্তারিত জানানো হবে।

