ঢাকাSunday , 17 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারীরা স্বাবলম্বী হলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম

Link Copied!

সমাজের পিছিয়ে পড়া নারীদের মূল স্রোতধারায় যুক্ত করতে হবে। তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তারা শিক্ষিত হলে সমাজের অসংগতি দূর হবে, স্বাবলম্বী হবে। যেহেতু সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী, সেহেতু তাদের এগিয়ে আসতে হবে। নারীরা স্বাবলম্বী হলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ কথাগুলো প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বাগেরহাটের রামপালের গৌরম্ভা ইউনিয়নবাসীর আয়োজনে সহাস্রাধিক নারীদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৪ টায় গৌরাম্ভা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাস্টার মজিবুর রহমানের সভাপতিত্বে খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, উপজেলা সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম বাবলা, সরদার মাহাফুজুল হক চিক, আমিনুল ইসলাম কুটি, তাতীদলের সভাপতি সরদার বাকীবিল্লাহ, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, কামরুজ্জামান টোকন, মহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হোসেন বাদল প্রমুখ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ছাত্রদল নেতা সরদার মহাকবির। লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম তার বক্তৃতায় আরো বলেন, আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন। ক্লাসে প্রথম হতে হবে এটা নয়, সুশিক্ষায় শিক্ষিত করাটাই বড় বিষয়। সন্তানদের মাদকমুক্ত ও মরণ নেশা মোবাইল গেম থেকে বিরত রাখুন। আপনার শিশুর হাতে মোবাইল তুলে দিবেন না। আজকের প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হলে বাংলাদেশ সমৃদ্ধিশালী হবে। তিনি আরও বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হলে তাকে ছাড় দেয়া হবে না। তারেক রহমানের নির্দেশ, কেউ কোন অপকর্ম করলে দল তার দ্বায় দল নেবে না। সুতারং সবাইকে সাবধান হতে হবে। আগামীতে রামপাল ও মোংলাবাসীর পাশে থেকে মৃত্যুর আগ পর্যন্ত সেবা করার ঘোষণা দেন এই নেতা, এ জন্যে তিনি সকালের সহযোগীতা কামনা করেন।