ঢাকাSunday , 17 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে যুবদলের তাক লাগানো বিশাল বর্ণাঢ্য র‍্যালি

Link Copied!

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে শহরে তাক লাগানো বিশাল বর্ণাঢ্য র‍্যালি করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে সাব্বির আহমেদ শহীদ ও শিকদার বাপ্পীর নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর যুবদল। রবিবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় শহরের সিটি কর্পোরেশন এলাকা থেকে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে এই বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের নেতাকর্মীরা হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিকৃত বড় বড়  ফেস্টুন ব্যানারে সুসজ্জিত হয়ে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলে পুরো নারায়ণগঞ্জ শহর। র‍্যালিটি সিটি কর্পোরেশন থেকে শুরু করে ডিআইটি মসজিদ, ২নং চত্ত্বর ঘুরে যুব সমাবেশ স্থলে এসে যোগদেন। এর পর নারায়ণগঞ্জ মহানগর যুবদল অহংকার মাজহারুল ইসলাম জোসেফ তাদের হাতেতালি দিয়ে স্বাগত জানিয়ে বরন করেন। সমাবেশস্থলে মিছিল নিয়ে যোগদান করলে যুবসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। এ সময় উপস্থিত ছিলেন রবিন খান, ফয়সাল হাসান, জুম্মান, হান্নান, রকি, শ্যামল, মামুন, খান সুমন, সানী, ফয়সাল আহমেদ, পায়েল, পাবেল, আরমান, মোল্লা বাপ্পী, মোল্লা রবিন, টিটু, আমির, বিয়াই ম্যামল, শিপলু, সোহাগসহ হাজার হাজার নেতাকর্মীরা।