ঢাকাSunday , 17 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে অপহরণ চক্রের প্রধান শীর্ষ ডাকাত অস্ত্রসহ গ্রেফতার

Link Copied!

কক্সবাজার টেকনাফে ভয়ংকর অপহরণ চক্রের নেতা বদরুদ্দোজা ওরফে বদরুজকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বদরুদ্দোজার কাছ থেকে ১টি বন্দুক, ২টি ওয়ান শুটার গান, ৩টি তাজা কার্তুজ,২টি কিরিচ, ১টি রাম দা এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। বদরুদ্দোজা দীর্ঘদিন ধরে বাহারছড়া ও হোয়াইক্যং এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতি ও অপহরণ চক্র পরিচালনা করে আসছিল। সম্প্রতি তার নেতৃত্বে হোয়াইক্যং থেকে ১১ জন কৃষক এবং বাহারছড়া থেকে ডা. জহির অপহরণের শিকার হন। মুক্তিপণ আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হলেও এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বদরুজ খুবই ধূর্ত প্রকৃতির। সে ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাকে ধরতে সময় লেগেছে। জিজ্ঞাসাবাদে বদরুজ স্বীকার করে, অপহরণ কাজে ব্যবহারের জন্য ডাকাত জলিলের বাড়ির লাকড়ির স্তুপের নিচে অস্ত্র মজুদ রাখা হতো । সেখান থেকে অস্ত্র বের করে দলের সদস্যদের দিয়ে অপহরণ কার্যক্রম পরিচালনা করত তারা। গ্রেফতারের পর পুলিশ বাহারছড়ার ওই লাকড়ির স্তুপ থেকে বিপুল অস্ত্র উদ্ধার করে। ধৃত বদরুজের বিরুদ্ধে ৭টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেওয়া মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “অপরাধ দমনে পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে।