বাংলাদেশ শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১ টার গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ের হল রুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি ইসরাইল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল হেলাল, সাংগাঠনিক সম্পাদক আজিজুল হক, মেহেরপুর জেলা শাখার সাবেক সভাপতি মকলেচুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি ফয়জুল কবির, মুজিবনগর উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম। গাংনী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন। জোতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির ত্রিুড়া বিষয়ক সম্পাদক ও জোতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল আলীম, এইচএমএইচভি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কালাম হোসেন, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসিমা খাতুন, সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছা: শাহিনা আক্তার বানু, জোতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মতিউর রহমান। আলোচনা সভা শুরুর আগে নব নির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে পরিচিতি সভা শুরু হয়।

