ঢাকাSaturday , 16 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় সাবেক ডিআইজির সুধী সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপি’র আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে স্থানীয় সরকারি আকবর আলী কলেজ মাঠে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুধী সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পুলিশের সাবেক ডিআইজি উল্লাপাড়ার কৃতি সন্তান খান সাঈদ হাসান জ্যোতি। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ ছাইদুর রহমান বাচ্ছু। ৯০ এর গণ আন্দোলনের শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি ওবায়দুর রহমান মাহবুব ও সরকারি আকবর আলী কলেজ সংসদের সাবেক জিএস মোঃ রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় উল্লাপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোঃ আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব মোঃ আজাদ হোসেন আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল কায়েস, উল্লাপাড়া পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, সংগ্রামী সদস্য সচিব নিক্সন কুমার আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবু হাসান অভি, সদস্য সচিব মোঃ আলামিন হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবি, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ প্রায় ২ সহস্রাধিক বিএনপি দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।