ঢাকাSaturday , 16 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টয়লেট থেকে পর্যটকের লাশ উদ্ধার

Link Copied!

কুয়াকাটা পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামের এক পর্যটকরের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের ভাস্যমতে ২৭ ঘন্টা পরে তার সন্ধান পাওয়া গেছে বলে জানান। শনিবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নুর হোসেন খুলনার লবনচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর হোসেন গতকাল সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। বেলা এগারোটার দিকে তার বন্ধু কুয়াকাটার ব্যবসায়ী জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন। এ সময় সে তার বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। পরে তার স্বজনরা খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে ওই টয়লেটসহ অনেক স্থানে খোঁজাখুঁজি করেও কোন খবর না পেয়ে পুলিশে অবহিত করেন। বিকালে এক পর্যটক দম্পত্তি ওই টয়লেটে প্রবেশ করে ভিতর থেকে অনেক সময় দরজা বন্ধ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের উপর থেকে ওই ব্যক্তিকে পরে থাকতে দেখে। এ বিষয় পাবলিক টয়লেট এর ইজারাদার মোঃ জলিল চুকানী বলেন, কুয়াকাটায় রাস মেলা থাকায় অতিরিক্ত লোকজনের চাপ ছিলো। আর ওইলোক কোন ফাঁকে ভিতরে ডুকছে আমরা খেয়াল করতে পারিনি। তার স্বজনরা যখন খুজতে আসছে তখন পুরুষ টয়লেট গুলো খুঁজেছি কিন্তু সে ছিলো মহিলা টয়লেট এর ভিতরে। সেজন্য মূলত আমরা দেখতে পাইনি। এ বিষয় কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ঠিক কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। এ বিষয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।