ঢাকাThursday , 5 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিনারের জামিন স্থগিত

Link Copied!

Minarনিজস্ব প্রতিবেদক : চাঞ্চল্যকর একরাম হত্যা মামলার এজাহারভুক্ত মূল আসামি মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের দেয়া জামিন আদেশ বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
এর আগে গত ২ মার্চ বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মিনার চৌধুরীকে জামিন দেন।  একইসঙ্গে মিনারকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। সে আদেশের স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির কাছে আবেদন করলে আদালত শুনানি শেষে এক সপ্তাহের জন্য মিনারের জামিন স্থগিত করেন।
আজ আপিল বিভাগে মিনারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শুনানি শেষে আপিল বিভাগ মিনারকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করেন।
এর আগেও গত ১৫ জুলাই মিনার চৌধুরীকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। একই সঙ্গে মিনারকে কেন স্থায়ীভাবে জামিন দেয়া হবে না, সেই মর্মে রুলও জারি করেন আদালত। এরপর ১৭ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান।
পরবর্তীতে ২০ জুলাই রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন এবং দুই সপ্তাহের মধ্যে মিনারকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।
উল্লেখ্য, গত বছরের ২৭ মে একরামুল হক হত্যা মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি মাহতাব উদ্দিন মিনারকে ঢাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাহাতাব উদ্দিন ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক।
একই বছরের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা সাবেক উপজেলা চেয়ারম্যান, স্থানীয় পত্রিকার সম্পাদক ও গাড়িচালকও দগ্ধ হন।
এদিন রাত ১টার দিকে নিহত একরামুল হকের বড় ভাই তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় ৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা দায়ের করেন।