ঢাকাThursday , 14 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলা ভ্রাম্যমান আদালতের ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

Link Copied!

বাগেরহাটে শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ও শরণখোলা সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপটেন মুহাইমিন যৌথভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঔষধের ফার্মেসী ও বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৫০ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার হাসপাতালের সম্মুখে বিভিন্ন ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলার রায়েন্দা বাজারের ঔষধের ফার্মেসীর মালিকরা ডাক্তারদের স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ও ভ্যাজাল ঔষধ বিক্রি করছে এমন গোপন সংবাদে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও জেলা ঔষধ প্রশাসনের সমবায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে থাকা বিভিন্ন ফার্মেসী ও রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানসহ মোট ১১ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার ৫’শ টাকা জরিমানা করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ, ট্রেড লাইসেন্স না থাকায় ঔষধ ও পেট্রোলিয়াম আইন ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় তাদেরকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়। এ ছাড়া ভবিষ্যতে আর এ ধরনের অপরাধে জড়িত হবেন না মর্মে মুসলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের তত্বাবধায়ক দোলেনা খানম।