টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতা মামলায় সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি মামুন সিকদারসহ ৩জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যটিলিয়ান(র্যাব)-১৪। বুধবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার ধুলটিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া গ্রামের ফজল সিকদারের ছেলে মামুন সিকদার, একই গ্রামের বাহেজ উদ্দিনের ছেলে মমিতুল ইসলাম প্রমি ও ঢেলি করটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাব্বির। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব নিশ্চিত করেছে। র্যাব জানায় গত ৪ আগস্ট টাঙ্গাইল শহরের বটতলায় সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে দুস্কৃতিকারীরা ছাত্র-জনতার উপর হামলা করে। এতে মিছিলে অংশগ্রহনকারী লতিফ মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। এ ঘটনায় লতিফ মিয়া বাদী হয়ে ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় একটি নাশকতা মামলা (নং ১৮) দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ সিপিপি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি টিম ১৩ নভেম্বর রাতে উপজেলার ধুলুটিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।

