ঢাকাThursday , 14 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাই

Link Copied!

জয়পুরহাট সদরে দিলীপ চন্দ্র নামের এক ব্যক্তিকে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সদর উপজেলার গতনশহর এলাকার একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়৷ নিহত দিলীপ চন্দ্র সদর উপজেলার পূর্ব দোগাছি গ্রামের মাখন চন্দ্রের ছলে। জানা যায়, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খনজনপুর গতনশহর সড়কের পার্শ্বে আখক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, দিলীপ চন্দ্র বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় অটো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। স্থানীয়দের ধারনা যাত্রীবেশী দুর্বৃত্তরা ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে উপুর্যপরী কাঘাত করে হত্যা করে। পরে মরদেহ আখক্ষেতে ফেলে রেখে যায়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন দিলিপ চন্দ্র রাতে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে বৃহস্পতিবার সকালে খনজনপুর গতনশহর সড়কের আখক্ষেতে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।