ঢাকাThursday , 5 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালবাগে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই

Link Copied!

Guliনিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগের কাজী সিরাজউদ্দিন রোডে হাসান মৃধা তাশরিফ (৩০) নামের এক ব্যক্তিকে গুলি করে ছিনতাইকারীরা প্রায় ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে সিরাজউদ্দিন সমাজকল্যাণ ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, লালবাগের ১৫ নম্বর সিরাজ উদ্দিন রোডের আরাফাত ট্রেডিং নামের একটি সিমেন্টের দোকানে অ্যাকাউন্টিং ম্যানেজারের কাজ করেন মৃধা। সকালে ২৫ লাখ টাকা ব্যাগে নিয়ে বাসা থেকে বের হয়ে প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় সশস্ত্র তিন ছিনতাইকারী তার পথরোধ করে পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
আরাফাত ট্রেডিংয়ের মার্কেটিং ম্যানেজার সিলটন জানান, আহত অবস্থায় মৃধাকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।