ঢাকাWednesday , 13 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে বীজ আলু সার সিন্ডিকেটের দৌরাত্ম্য ৫টি ভ্রাম্যমাণে লক্ষাধিক টাকা জরিমানা

Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলালে বীজ আলু সিন্ডিকেটের দৌরাত্ম্যে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। সিন্ডিকেট ভাঙতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) ভোর রাত থেকে উপজেলার বিভিন্ন জায়গায় অতিরিক্ত মূল্যে বীজ আলু বিক্রয় এবং সার লুকিয়ে রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টির অপরাধে ৫ জন ব্যবসায়ীকে ৫ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উদ্ধারকৃত ১১৫ বস্তা বীজ আলু ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুন আরা। অতিরিক্ত মূল্যে বীজ আলু বিক্রয়ের অভিযোগে উপজেলার ইটাখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বীজ ডিলার ওসমান উজ জামানকে ৫০ হাজার এবং ডিলার মাসুদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম। অপরদিকে একই অভিযোগে উপজেলার শালবন গ্রামের শাহিনুরকে বীজ আলু লুকিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরির অপরাধে ১০ হাজার টাকা, চৌমুনি বাজারের মেসার্স কৃষি ট্রেডার্সের ম্যানেজার আলমকে ৫ হাজার টাকা এবং ভাসিলা বাজারের সার ব্যবসায়ী আব্দুর রউফকে নিজ বাড়িতে সার রেখে উচ্চমূল্যে বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান, জয়পুরহাট জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসিবুল হক সানজিদ, শাহিনুর ইসলাম, হাসিব রহমানসহ ছাত্ররা উপস্থিত ছিলেন।