ঢাকাWednesday , 13 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরে কিশোরীকে ধর্ষণের চেষ্টা আটক ১

Link Copied!

রাঙামাটির নানিয়ার চরে ধর্ষণের চেষ্টা মামলায় একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/৪খ ধারানুযায়ী আসামী বেলালকে আদালতে প্রেরণ করে নানিয়ারচর থানা পুলিশ। ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া ঐ কিশোরীর পিতা বাদি হয়ে নানিয়ারচর থানায় মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকার সোহরাবের পুত্রকে আটক করে পুলিশ। এ বিষয়ে নানিয়ারচর থানার ওসি নাজির আলম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় আসামী বেলালকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতে প্রেরণ করা হয়। মামলার এজাহারে ভুক্তভোগী ওই কিশোরীর পিতা উল্লেখ করেন, আসামী বেলাল বেশ কিছুদিন ধরেই তার মেয়ের পথরোধ করে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিলো।আমার মেয়ে তার সকল প্রস্তাব প্রত্যাখান করে। বিষয়টি আমার মেয়ে আমাকে জানালে আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করি। গত ১২ নভেম্বর ভোর রাতে আমার মেয়ের চিৎকারে আমি ও আমার পরিবারের ঘুম ভাঙে। এসময় আমরা মেয়ের কক্ষে প্রবেশ করে বৈদ্যুতিক লাইট জ্বালালে বিবাদী বেলালকে পালাতে দেখি। জানতে চাইলে আমার মেয়ে জানায়, বেলাল তার মুখ চেপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে। জানা যায়, এ ঘটনায় ভুক্তোভুগী ওই কিশোরীর পিতা বাদি হয়ে নানিয়ারচর থানায় মামলা দায়ের করে (মামলানং- ০২/০৮)।