ঢাকাWednesday , 13 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জের পূর্বাচল লেকে অজ্ঞাত লাশের ৭ টি অংশ উদ্ধার

Link Copied!

নারায়ণগঞ্জ রূপগঞ্জের পূর্বাচল এলাকায় একটি লেকে ৩টি পৃথক প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ৭ টি লাশ উদ্ধার করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বুধবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। স্থানীয়রা জানায়, এক রিকশাচালক প্রথমে ৩০০ ফুট সড়কের পাশের লেক থেকে দুর্গন্ধ ও প্লাস্টিকে মোড়ানো ব্যাগ দেখতে পেয়ে স্থানীয়দের ডাকে। পরে স্থানীয়রা প্লাস্টিকের ব্যাগে মৃতদেহের অংশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে নিহতের দেহের দুটি অংশ পাওয়া যায়নি বলে জানান ওসি। পুলিশ আরো জানান, আমরা অনুমান করছি যে লোকটিকে কমপক্ষে ৩দিন আগে হত্যা করা হয়েছিল এবং দেহের অংশগুলি ৩টি পৃথক পলিব্যাগে মোড়ানোর পরে হ্রদে ফেলে দেওয়া হয়েছিল।” এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।