বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপি আয়োজিত তালুকদার হাটে মঙ্গলবার ১২ নভেম্বর বিকেলে এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য শাহ-ইমরান ফারুক, শাফিউল আজম দুলাল, বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান নিক্সন, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল, শ্রমিক দলের দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রানা, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল্লাহ ফারাবী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আব্দুল্লাহ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সিপাই। উপস্থিত জনসাধারণের পক্ষে নেতৃত্ব দেন বিএনপি কর্মী আকছান সহ উওর শিয়ালকাঠির সাধারণ জনগণ এবং ৫ নং শিয়ালকাঠি ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারী ফ্যাসিস সরকার বিগত ১৫ বছর সন্ত্রাস, নৈরাজ্য, হামলা মামলা দিয়ে এই এলাকার হাজার হাজার মানুষকে নির্যাতন করেছে। আজ এই জনপদ চাঁদাবাজ মুক্ত ও সন্ত্রাসমুক্ত। তাই দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণকে সাথে প্রতিষ্ঠিত করা হবে।

