ঢাকাWednesday , 13 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইজিবাইকের নবায়নকৃত ব্লু-বুক হস্তান্তর করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা

খুলনা ব্যুরো
November 13, 2024 12:04 am
Link Copied!

খুলনা মহানগরীতে চলাচলের জন্য অনুমোদনপ্রাপ্ত ইজিবাইকের ব্লু-বুক ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য নবায়ন কার্যক্রম গতকাল (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম নবায়নকৃত একটি ব্লু-বুক মালিকের হাতে তুলে দেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ নবায়ন কার্যক্রমের শুভ সূচনা করেন। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ব্লু-বুক নবায়ন কার্যক্রম চলমান থাকবে। উল্লেখ্য, প্রতিটি ব্লু-বুকের অনুকূলে ইসলামী ব্যাংকের যে কোন শাখায় ২ হাজার টাকা জমা প্রদান সাপেক্ষে অফিস কার্যদিবসে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগর ভবনের ২য় তলায় লাইসেন্স (যানবাহন) শাখা থেকে ব্লু-বুক নবায়ন করা যাবে। এছাড়া চলতি বছরের মধ্যে প্রতিটি ইজিবাইকের অনুকূলে কিউআর কোড সংবলিত নম্বর প্লেটসহ স্টিকারও প্রদান করা হবে বলে জানানো হয়। স্ব স্ব ব্লু-বুক প্রদর্শন সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে ব্লু-বকু নবায়ন করার জন্য লাইসেন্স (যানবাহন) শাখার পক্ষ থেকে মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, বাজেট কাম একাউন্টস অফিসার মনিরুজ্জামান, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক, সিনিয়র লাইসেন্স অফিসার মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার শেখ দেলওয়ার হোসেন ও খান হাবিবুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক নাঈম মল্লিক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।