ঢাকাWednesday , 13 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ১০৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

Link Copied!

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা মোতাবেক সারাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১০৫ কেজি পলিথিন জব্দ করা হয়। এতে ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ জানান, ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ১০৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক দূষণ বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।