ঢাকাTuesday , 12 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটের সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২ আহত ৩

Link Copied!

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। দূ্র্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মাদ্রাসা ঘাট এলাকায়। আহতদের গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক রয়েছে। নিহতরা হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় তারেক (চালক) এবং একই উপজেলার তুজারভাঙ্গা গ্রামে রিয়াদ (যাত্রী)। গুরুতর আহতের নাম হাবিবুর বলে জানা গেছে। মোল্লাহাট হাইওয়ে পুলিশের ওসি শেখ নুরুজ্জামান চানু জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করে। ওই গাড়িতে ৫ জন আরোহী ছিলেন। ঘটনাস্থলে চালকসহ এক যাত্রী নিহত হন। আহত আরো ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।