ঢাকাTuesday , 12 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর পবায় বিএসটিআই’র অভিযান

Link Copied!

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে রাজশাহী জেলার পবা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মঙ্গলবার রাজশাহীর পবায় বিএসটিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানায়, এতে বিএসটিআইর গুণগত মানসনদ গ্রহণ না করে ব্যাটারী পানি উৎপাদন ও বিক্রয় বিতরণ করায় এবং মোড়কে/লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় ভোলাবাড়ী, বায়া এলাকায় অবস্থিত আবির ব্যাটারী পানি প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা এবং প্রায় ৪ হাজার লিটার নিম্ন মানের ব্যাটারী পানি ও ৮শ পিস লেবেল ধ্বংস করা হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি দীর্ঘ প্রায় ৩ বছর যাবৎ অবৈধভাবে লাইসেন্স ছাড়াই গোপনে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্রান্ড (স্পার্ক, ভলভো প্রভৃতি) নকল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। সেই সাথে প্রতিষ্ঠানটির পণ্যটি উৎপাদনের যথাযথ যন্ত্রপাতি (রিভার্স অসমোসিস মেশিন, অ্যানায়ন, ক্যাটায়ন প্রভৃতি) ছিলো না এবং পরিবেশও ছিলো উৎপাদনের অযোগ্য। প্রতিষ্ঠানটির উৎপাদিত পানির টিডিএস নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা না থাকায় তা গাড়ি ও আইপিএসসহ যেকোন ডিভাইসের ব্যাটারীর জন্য মারাত্মক ক্ষতিকর বিধায় তার উৎপাদন তথা বিক্রি-বিতরণ বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়া বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন ও বিক্রয় বিতরণ করায় এবং মোড়কে/লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় ভোলাবাড়ী, বায়া এলাকায় অবস্থিত নিউ স্বাদ মুড়ি মিল প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রায় ৪০ হাজার পিস লেবেল জব্দ ও ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটি লেবেলে আগাম উৎপাদনের তারিখ ব্যবহার করছিলো। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), পবা, রাজশাহী জাহিদ হাসানের নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।