ঢাকাTuesday , 12 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ী থানার সভাকক্ষে ফুলবাড়ী থানার সকল সাংবাদিকদের সাথে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিববুলের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী থানার ওসি তদন্ত মোঃ সাদিকের সভাপত্বিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মতবিনিময় সভার সভাপতি থানার ওসি তদন্ত মোঃ সাদিক। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিববুল। তিনি তার বক্তব্যে বলেন, সবে মাত্র যোগদান করেছি। তাই আপনাদের সাথে ভালোভাবে পরিচিত হতে পারিনি। দেশের স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষার্থে ও মাদক মুক্ত ফুলবাড়ী গড়তে আপনারদের সহযোগীতা কামনা করছি। ৫ই জুলাই এর পর পরিস্থিতি খুবই খারাপ ছিল। এখন আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা আমাদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। ভুলভ্রান্তি হতে পারে এজন্য আপনারা আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগীতা করবেন। আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ থাকব। এ সময় ফুলবাড়ী উপজেলার প্রায় ৫০ জন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।