ঢাকাTuesday , 12 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর সি এন্ড এফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে সংগঠনের কনফারেন্স রুমে ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু মুসার সঞ্চালনায় বক্তব্য রাখেন সি এন্ড এফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, ভোমরা ট্রান্সপোর্ট বহুমুখী মালিক সমিতির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক রমজান আলী, কিরণ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের মনিরুল ইসলাম, ক্লিন এন্ড গ্রীন সংগঠনের সদস্য জাকির হোসেন, বাজার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ। অনুষ্ঠানে ভোমরা স্থলবন্দর সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।