ঢাকাTuesday , 12 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামপালে সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম

Link Copied!

বাগেরহাট রামপালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। গত (৩ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আব্দুল হাই সিদ্দিক সরকার সই করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর (ভিসি) এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন। একই সাথে আয়েশা সিদ্দীকা মানিকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এডহক কমিটির অন্য সদস্যরা হবেন জমিদাতা, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আব্দুল মোক্তাদির ও পদাধিকার বলে সদস্য সচিব হবেন কলেজ অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ। এদিকে সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি হিসাবে বিএনপির কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান শামীমকে মনোনীত করায় তার কর্মী সমর্থক এবং কলেজের শিক্ষার্থী অভিভাবক মহলকে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। কলেজটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন কৃষিবিদ শামীম।