জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দলটি। রোববার ২৭ অক্টোবর শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান ও আলোচনাসভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী রাব্বী ও রিজভী আহমেদসহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মী৷

