ঢাকাSunday , 27 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতি গঠনের এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে: ড. ইউনূস

Link Copied!

জাতি গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। তাই দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বানও জানান তিনি। রোববার সকালে এই অনুষ্ঠানের মাধ্যমে দুই বাহিনীর পর্ষদ গঠিত হয়। জাতির এই অগ্রযাত্রায় নৌ বাহিনী ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সাথে জনগনের পাশে থাকবে বলে আশা করেন তিনি। প্রধান উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বিগত দিনগুলোতে জনগণ যেমন সহযোগিতা পেয়েছে আগামীতেও যেন তা পায়। দক্ষ নেতৃত্ব দিতে এবারের পরিচালনা পর্ষদকে সঠিকভাবে দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি।