নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে জিয়া অরফানেজ স্ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম চলছে। তবে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও আদালতে উপস্থিত হননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমানে চলছে আসামিপক্ষের বিভিন্ন আবেদনের উপর শুনানি।
এর মধ্যেই হঠাৎ করে আদালতের পাশে পরপর দু’টি হোতবোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। কিছু সময়ের জন্য আতঙ্কিত হয়ে পড়ে আদালত প্রাঙ্গণ।
আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তার মধ্যেই বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে এতে কেউ হতাহত হয়নি।

