ঢাকাWednesday , 23 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সোহেলসহ খালাস পেলেন ১৭ জন

Link Copied!

রাজধানীর গুলিস্তানে বাসে আগুন দিয়ে নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হাবিব উন-নবী খান সোহেলসহ ১৭ জনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ আসামিদের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করেন। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য দেন একজন। দীর্ঘদিন আদালতে অন্য কোন সাক্ষী না আসায় আদালত আজ সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে রায় ঘোষণা করেন। মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর গুলিস্তান এলাকায় বিএনপির নেতাকর্মীরা মিছিল থেকে যাত্রীবাহী বাসে আগুন দেয়। এতে তাৎক্ষণিকভাবে বাসের চালক, হেলপার ও যাত্রীরা বাস থেকে নেমে রক্ষা পেলেও ভস্মীভূত হয় বাসটি। এ ঘটনায় তৎকালীন পল্টন থানার এসআই রায়হানুল ইসলাম সৈকত মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৪ মার্চ আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর ২০১৯ সালের ১৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।