ঢাকাWednesday , 4 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে কোটি টাকার বিদেশি ওষুধ আটক

Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি টাকার বিদেশি ওষুধ আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। বুধবার সকালে থাইল্যান্ট থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে থাইল্যান্ড থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১৬০ কেজি বিদেশি ওষুধ আটক করা হয়। আমদানি নীতিমালা না মেনে এসব ওষুধ আনা হয়েছে। উদ্ধার হওয়া ওষুধের দাম প্রায় এক কোটি টাকা হবে বলে জানান তিনি।
ওষুধগুলো উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হবে বলে জানান উম্মে নাহিদা।