ঢাকাSunday , 20 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হজ নিয়ে প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

Link Copied!

হজসংক্রান্ত আর্থিক লেনদেনে প্রতারক চক্রের ব্যাপারে সর্তকতা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (২০ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে এক শ্রেণির প্রতারক চক্র টাকা ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দিয়ে সম্মানিত হজযাত্রী, হাজি, হজ এজেন্সির মালিক, প্রতিনিধি ও হজ গাইডদের ফোন করে তাদের ডেবিড কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদ ইত্যাদির তথ্য চাচ্ছে। হজযাত্রীদের ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সম্মানিত হাজি, হজ এজেন্সি ও হজ গাইডদের অর্থ ফেরত (রিফান্ড) সরাসরি ব্যাংক হিসাবে বিইএফটিএন অথবা চেকের মাধ্যমে প্রেরণ করা হয়। এজন্য কোনো ডেবিড কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাওয়া হয় না। ইতোপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৯ অক্টোবর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।