ঢাকাTuesday , 3 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসামি ধরতে পুলিশের গুলি, ছিনতাইকারী গুলিবিদ্ধ

Link Copied!

Ribolberরাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরের একাধিক ছিনতাই মামলার আসামিকে ধরতে পুলিশ গুলি চালিয়েছে। এতে ছিনতাইকারী সিয়ামুজ্জামান সেতু(২৮) গুলিবিদ্ধ হন। এ অবস্থায় পুলিশ তাকে আটক করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করে।
মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে মহানগরের ভদ্রা জামালপুর এলাকা থেকে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে আটক করে। সিয়ামুজ্জামান সেতু বালিয়াপুকুর বটতলা এলাকার আসাদুজ্জামানের ছেলে।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, ভোর রাতে গোয়েন্দা পুলিশের একটি দল ভদ্রা জামালপুর এলাকার দিকে টহল দিচ্ছিল। এসময় ৩/৪ জন দুর্বৃত্তকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তার ধারে ওৎ পেতে বসে থাকতে দেখে পুলিশ।
পুলিশের টহল গাড়িটি দাঁড় করিয়ে দুর্বৃত্তদের চ্যালেঞ্জ করার আগেই তারা পালানোর চেষ্টা করে। পুলিশ তখন তাদের লক্ষ্য করে শটগানের গুলি ছুড়লে একটি গুলি সেতুর পায়ে গিয়ে লাগে। পরে তিনি মাটিতে পড়ে গেলে পুলিশ তাকে আটক করে। এসময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সেতুর বিরুদ্ধে বোয়ালিয়াসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। ওই মামলায় তিনি সম্প্রতি আটক হন। পরে গত ২৫ ফেব্রুয়ারি আদালত থেকে জামিনে বের হয়ে আবারও সহযোগিদের নিয়ে তিনি ছিনতাইয়ে নেমেছিলেন।