ঢাকাWednesday , 16 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রোভিসির যোগদান

Link Copied!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভাইস চ্যান্সেলর প্রোভিসি হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মো. লুৎফর রহমান। বুধবার ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। এর আগে গত বুধবার (০৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক মো. লুৎফর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যাসেলর হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৩ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর নিয়োগ করা হলো।