ঢাকাTuesday , 15 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাথুরুকে বরখাস্ত করলো বিসিবি, নতুন কোচ ফিল সিমন্স

Link Copied!

জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শোকজ লেটার দিয়ে এই লঙ্কান ক্রিকেটারকে ছাঁটাই করা হলো। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাথুরুকে শোকজ ও বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। আপাতত ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন শ্রীলঙ্কার কোচ চান্ডিকা হাথুরুসিংহে। ৩৫ হাজার ডলারে মাসিক বেতনে চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ না করে বরখাস্ত করা হলো হাথুরুসিংহেকে। এর আগে প্রথম দফাতেও তিনি চুক্তির মেয়াদ পূরণ করতে পারেননি।