ঢাকাThursday , 10 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতিরঝিল কনসার্টে গাইবে ১২ ব্যান্ড

Link Copied!

শারদীয় উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট এক কনসার্ট। পূজার ছুটিতে রাজধানীর হাতিরঝিল লেকের মনোরম পরিবেশে দেশ সেরা ১২টি মিউজিক ব্যান্ড নিয়ে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ‘কিডলন সেভ বাংলাদেশ কনসার্ট ২০২৪’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করেছে ‘তান-রাত ইন্সটিটিউট অব বাংলাদেশ’। এতে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন, অ্যাশেজ, এভয়েড রাফা, আর্বোভাইরাস, আর্ক ব্যান্ড, কুঁড়েঘর – তাসরিফ খান, কাকতাল। আরও পারফর্ম করবে সাবকনসিয়াস, এডভার্ভ, মাশিকুর রহমান, ওয়ারসাইট ও এটিএ ব্যান্ড। শুক্রবার (১১ অক্টোবর) শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা টিকিটের এই কনসার্ট শুরু হবে দুপুর আড়াইটায় এবং শেষ হবে রাত ১০ টায়। পূজার ছুটিতে হাতিরঝিল লেকের মনোরম পরিবেশে আপনার পছন্দের মিউজিক ব্যান্ডের গানের সাথে জমকালো সন্ধ্যা কাটাতে GET SET ROCK এর ওয়েবসাইট থেকে আপনার টিকিট কমফার্ম করতে হবে।