ঢাকাTuesday , 3 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন

Link Copied!

khaleda-
নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে এ আবেদনটি করেন তার আইনজীবী ও ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে বিকেল ২টার দিকে এ আবেদনের উপর শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গড় হাজিরার কারণে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।