ঢাকাTuesday , 3 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফারাবীকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

Link Copied!

farabiনিজস্ব প্রতিবেদক : মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা প্রকৌশলী অভিজিৎ রায় হত্যায় গ্রেপ্তারকৃত আসামি শফিউর রহমান ফারাবীকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের আদালতে বিকেলে ৩টার দিকে এ রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
গতকাল সোমবার ভোরে যাত্রাবাড়ী থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। পরে তারা ফারাবীকে ডিবির কাছে হস্তান্তর করে। অভিজিৎ রায় হত্যা মামলায় ফারাবী শফিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে দুপুরে র‌্যাব সদর দপ্তরে ফারাবী গ্রেপ্তার পরবর্তী সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘ফেসবুকে ফারাবীর কর্মকাণ্ড পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে ফারাবী অভিভিৎ হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’
ফরাবী অভিজিৎকে ফেসবুকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে দাবি করে মুফতি মাহমুদ খান বলেন, ‘অভিজিতের বাবাও দাবি করেছেন দেড় বছর ধরে ফারাবী অভিজিৎকে হুমকি দিয়ে আসছে। র‌্যাবও ফারাবীর ফেসবুক কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখছে, সে তার এক বন্ধুকে বলেছে- অভিজিৎ রায় আমেরিকায় থাকে। তাকে হত্যা করা সম্ভব না। তবে সে যখন দেশে আসবে তখন তাকে হত্যা করা হবে।’
তিনি বলেন, ‘অভিজিৎ হত্যার পর ফারাবী তার এক বন্ধুকে অভিজিতের রক্তাক্ত ছবি পাঠিয়ে বলে- ছবি পাইছেন কি? এরপর সে বলে- আমি গ্রেপ্তার হবো কাল পড়শু।’
মুফতি মাহমুদ দাবি করেন, তিন-চার বছর ধরে ফারাবী ব্লগার হিসেবে ইসলামী চিন্তা-চেতনা নিয়ে লেখালেখি করে জনপ্রিয়তা পায়। তার মতাদর্শের বিপরীতে কথিত নাস্তিক ব্লগারদের বিভিন্ন ব্লগে বিরোধিতা করতে থাকে। এ নিয়ে তার সঙ্গে থাবা বাবা (ব্লগার রাজীব), আসিফ মহিউদ্দিন, অভিজিৎ রায়, তসলিমা নাসরিন, দাড়িপাল্লা ধমাধম, দিগম্বর-পয়গম্বর, সানতুনু মহাপাত্র, অগ্নিবীনা, আল্লামা শয়তান (মশিউর রহমান), সানতুনু আদিম, প্যানগ্যান দেবতা ও হিন্দু যোদ্ধা নামক ব্লগারদের বিরোধের সৃষ্টি হয়।
মুফতি মাহমুদ বলেন, ‘এর আগেও শাহবাগ আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পড়ানোয় ইমামকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার হন ফারাবী। পরে তিনি জামিনে মুক্তি পান।’