ঢাকাMonday , 2 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাছের ওপর বৃদ্ধের অবস্থান কর্মসূচি

Link Copied!

TUKU-5নিজস্ব প্রতিবেদক : হরতাল-অবরোধ প্রত্যাহার ও আইন শৃঙ্খলা বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’ বন্ধে ব্যতিক্রমী এক অবস্থান কর্মসূচি পালন করছেন জালাল উদ্দিন নামের এক বৃদ্ধ।  তিনি দার্শনিক জালাল নামেও পরিচিত।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভেতরে একটি গাছের ওপর উঠে এ কর্মসূচি পালন করছেন তিনি। আগামী ২৪ ঘণ্টা সেখানে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন ষাটোর্ধ্ব এই বৃদ্ধ। সঙ্গে নিয়েছেন একটি হারিকেন, হ্যান্ড মাইক, দুইটি ফেস্টুন ও কিছু শুকনো খাবার।
গাছের ওপরে উঠে জালাল উদ্দিন বন্দুকযুদ্ধ বন্ধ ও হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তবে কে এই জালাল উদ্দিন তা এখনো জানা যায়নি।