ঢাকাTuesday , 24 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাজার রক্ষা করতে হাইকোর্টের নির্দেশ

Link Copied!

সারাদেশের সব মাজার রক্ষা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাজার রক্ষায় সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ওয়াকফ প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে ৷ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন তৌফিক সাজওযার পার্থ। গত ১০ সেপ্টেম্বর জনস্বার্থে রিট করেন মাইজভান্ডারির অনুসারী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আলম আলভী। এখন পর্যন্ত প্রায় ৬৯টি মাজার ভাঙা হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।