ঢাকাMonday , 23 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খিলগাঁওয়ে হত্যা মামলায় আনিসুল হক ও আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হলো

Link Copied!

রাজধানীর খিলগাঁও থানায় মোহাম্মদ জুবায়ের আহমেদ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন। এদিন সকাল ৮ টার দিকে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সারোয়ার খান রাসেল তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর একইসঙ্গে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। গত ৫ আগস্ট বিকেল পৌনে ৫টার দিকে আল-জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন জুবায়ের। সেখানে তাকে গুলি করা হয়। এরপর ১২ সেপ্টেম্বর নিহতের বাবা কামাল উদ্দিন বাদী হয়ে খিলগাঁও থানায় মামুন ও আনিসুলসহ অন্যদের আসামি করে হত্যা মামলা করেন। উল্লেখ্য, গত ১৩ আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হন। এরপর কয়েকটি মামলায় কয়েক দফা রিমান্ডে নেয়া হয় তাকে। পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার হন ৩ সেপ্টেম্বর। এরপর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।