ঢাকাSunday , 22 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

Link Copied!

পাহাড়ি–বাঙালি সংঘর্ষের ঘটনায় রাঙামাটিতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। দুই দিন পর রোববার বেলা ১১টায় এ প্রত্যাহার করে নেওয়া হয়। গত শুক্রবার বেলা ১টার দিকে পৌরসভায় এই বিধিনিষেধ জারি করেছিল জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহামদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বেলা ১১টা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক।’ ধীরে ধীরে দোকানপাট খুলে যাবে বলে জানান তিনি। ৩ জনের মৃত্যু ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। শনিবার সকাল ৬টা থেকে ‘সিএইচটি ব্লকেড’ নামে এই অবরোধ শুরু হয়। ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার’ ব্যানারে ৭২ ঘণ্টার এই অবরোধের ডাক দেয়া হয়। অন্যদিকে রাঙামাটিতে বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক সমিতি। উল্লেখ্য, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭২ জন। এছাড়া সংঘর্ষের সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।