ঢাকাThursday , 19 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইল চেম্বারের প্রেসিডেন্ট হলেন বেনজীর আহমেদ টিটো

Link Copied!

টাঙ্গাইলে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট দায়িত্ব পেয়েছেন চেম্বারের সাবেক সাধারণ সম্পাদক বেনজীর আহমেদ টিটো। বুধবার সন্ধ্যায় বোর্ড সভায় পরিচালকরা সর্বসম্মতভাবে তাকে এই দায়িত্ব দেয়া হয়। বোর্ড সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস- প্রেসিডেন্ট স্¦পন ঘোষ। এর আগে পরিচালক এমএ রৌফ ইমেইল যোগে তার পদত্যাগপত্র প্রেরণ করেন। পরবর্তীতে তার স্থলে টাঙ্গাইল জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে বেনজীর আহমেদ টিটোকে সংযুক্ত করা হয়। সভায় পরিচালকবৃন্দের সর্বসম্মতিক্রমে টিটোকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয়া হয়। বেনজীর আহমেদ টিটো চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান চেম্বারের পরিচালকবৃন্দ। প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান টাঙ্গাইল জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভ। তার বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তিনি দীর্ঘদিন যাবত অনুপস্থিত থাকায় তাকে অব্যাহতি দিয়ে বেনজীর আহমেদ টিটোকে প্রেসিডেন্ট করা হয়।